September 8, 2026, 9:03 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

টাংগুয়া হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার

 

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটি পুড়ে ৮০ভাহ ভস্মিভূত হয়েছে।

স্হানীয় এলাকাবাসীর সূত্রে জানাযায়,হাউজবোটে থাকা ১২জন পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে পর্যটন স্পট নিলাদ্রী লেকের পাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

 

হাউজবোটের স্টাফ একজন জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২ জন পর্যটক নিয়ে প্রথমে তারা টাঙ্গুয়া হাওর ওয়াচ টাওয়ারে হাওর এদিক সেদিক ঘুরাঘুরি করেন। তারপর সেখান থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলে টাংগুয়া হাওর এলাকা থেকে চলে আসেন, নিলাদ্রী লেকে পাড়ে এসে রাত্রি যাপনের জন্য অবস্থান করেন।

 

পরে যার যার কেবিনের ভিতরে ছিলেন, তখন হাউজবোটে জেনারেটর চালানো ছিল এ অবস্থায় কেবিনের একজন তার মোবাইল ফোনের চার্জ দেওয়ার জন্য মাল্টি প্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।

 

প্রথমে নৌকায় থাকা স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভানোর জন্য, কিন্তু তারা কোনোভাবেই চেষ্টা করে পারছিলেন না; আগুন আরও বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। সে সময় পর্যটকদের চিৎকারে পার্শ্ববর্তী গ্রামের লোকজন ছোট ছোট নৌকা নিয়ে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেন।

 

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, আগুন লেগে হাউজবোটটি পুড়ে গেছে। তবে পর্যটকদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন