September 11, 2026, 3:15 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

সন্দ্বীপে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৬ বছরের শিশুর মৃত্যু এম এ হাশেম, সন্দ্বীপ

সন্দ্বীপে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ মুন্না (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সন্দ্বীপ পৌরসভা ৮ নং ওয়ার্ড কালামিয়া সর্দার বাড়ির প্রবাসী রফিক এর পুত্র। সোমবার( ২৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে গুপ্তছড়া মহাসড়কের সেনের হাটে এ সড়ক দুর্ঘটনা ঘটে। সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু দুর্ঘটনায় খবর পেয়ে ঐ স্থানে ছুটে যায় তার পরিবারে শোকের মাতাম চলছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বেলা সাড়ে বারোটায় নিহত শিশুর মা সেনের হাটে জেবি জুয়েলার্সের দোকান ক্রয় অথবা বিক্রয়ের জন্য ব্যবসায়ীর সাথে কথা বলছিলেন এ সময় শিশুু হাতে থাকা পানির বোতল গড়িয়ে রাস্তায় চলে গেছে সেটি আনতে শিশুর রাস্তা পর্যন্ত বের হলে পূর্ব দিক থেকে বালু বোঝায় ট্রাক শিশুকে পিষ্ট করলে সাথে সাথে মাথা থেতলে মৃত্যু বরণ করে এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকসহ চালককে আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশু মুন্নার দেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ট্রাক ও চালকসহ লাশ থানায় নিয়ে আসে।ওসি একেএম সফিকুল আলম চৌধুরী আরো বলেন,থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক চালক কে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন