March 9, 2026, 9:07 pm
সংবাদ শিরোনাম
মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপি নূরুলকে ফুলেল সংবর্ধনা; নির্মাণকাজের ধীরগতিতে হতাশ পর্যটন সংশ্লিষ্টরা; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন; সিরাজগঞ্জ তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘তোমাদের আয় নির্ভর করে ভারতের ওপর’

পাকিস্তান সফরে যায়নি ভারত। চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিত শর্মারা নিজেদের সব ম্যাচ খেলছেন দুবাইয়ের মাঠে। এ নিয়ে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে গণমাধ্যম থেকে ভার্চুয়াল জগতে। ভারত একই মাঠ, একই কন্ডিশনে খেলে যাচ্ছে ঝক্কি-ঝামেলা ছাড়াই। আয়োজক না হয়েও তারা পাচ্ছে ঘরের মাঠের সুবিধা। কিন্তু অন্য দলগুলোকে যেতে হচ্ছে ভ্রমণ ক্লান্তির মধ্য দিয়ে। এ নিয়ে সরব হয়েছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স থেকে সাবেক ইংলিশ ক্যাপ্টেন নাসের হুসেইন ও মাইক আথারটন। তাদের সঙ্গে যোগ দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রসি ফন ডার ডুসেন তো বলছেন, ভারত বাড়তি সুবিধা নিচ্ছে, এটা বুঝতে রকেটবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই।

নাসের-আথারটনদের মন্তব্যের জবাবে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াই জানিয়েছেন সুনীল গাভাস্কার। ভারতীয় এ ক্রিকেট কিংবদন্তি ইংল্যান্ডের বিদায়ে নেওয়াকে ইঙ্গিত করে ইন্ডিয়া টুডেকে বলেন, ‘তারা সবাই জ্ঞানী ও অভিজ্ঞ। তোমাদের দল যে (সেমিফাইনালে) উঠতে পারল না, সে দিকে নজর দিচ্ছো না কেন? আমি তোমাদের এই প্রশ্নটাই করছি স্যার। লাগাতার ভারতের কথা না ভেবে তোমরা কি নিজেদের দিকে তাকিয়ে দেখেছ? তোমাদের দলের ছেলেদের মানসিক অবস্থা এমনই যে, তারা ফলাফল নিয়ে মাথাই ঘামাচ্ছে না।’

ক্রিকেট বিশ্লেষকদের সমালোচনায় পাত্তা দিতে নারাজ গাভাস্কার। উল্টো নাসের-আথারটনদের রুজি-রোজগার নিয়ে খোঁচা মেরেছেন জনপ্রিয় এ ক্রিকেট ধারাভাষ্যকার, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এখন মানের দিক থেকে, আয়ের দিক থেকে, প্রতিভার দিক থেকে, বিশেষ করে অর্থ আয়ের দিক কোন জায়গায় আছে, সেটা তাদের ধারণাতেই নেই। টেলিভিশনের সম্প্রচার স্বত্ব ও মিডিয়া থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটে ভারতের বড় অবদান রয়েছে। তাদের বোঝা দরকার, বিশ্ব ক্রিকেটে ভারতের যে অবদান তার ওপরে তাদের বেতন নির্ভর করে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com