October 25, 2026, 10:10 am
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে

সুনামগঞ্জে ২৫০ রাউন্ড শর্টগান গুলি উদ্ধার,নরসিংদী’র যুবক আটক।

শফিকুল ইসলাম
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে।

সুনামগঞ্জে র‍্যাবের বিশেষ অভিযানে শর্টগানের ২৫০ রাউন্ড গুলি সহ নরসিংদীর এক যুবক’কে আটক করেছে র‍্যাব। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন আবু জাহের, তার বাড়ি নরসিংদী জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের এএসপি কপিল দেবগাইন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই আব্দুজ জহুর সেতু এলাকায় র‍্যাবের একটি দল নজরদারিতে ছিল। সন্দেহজনক একটি ট্রাক চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হলে একটি স্কুলব্যাগের ভেতর থেকে শর্টগানের ২৫০ পিস গুলি উদ্ধার করা হয়। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিকে র‍্যাব হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র‍্যাব জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা ও অবৈধ অস্ত্র পরিবহন রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
— সট: এএসপি কপিল দেবগাইন



আমাদের পেজ লাইক করুন