October 23, 2026, 7:43 am
সংবাদ শিরোনাম
চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার

আমির হোসাইন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করাসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে জেলার জামালগঞ্জ উপজেলা সাচনা বাজার এলাকা থেকে আটক করা হয়।

এসময় ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ এবং বহনকারী দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজনই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) এবং মোঃ উবায়দুল (২১)।

জানা গেছে,ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটর সাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটর সাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়। এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে মোঃ মামুন মিয়া এবং মোঃ উবায়দুলকে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান জানান,গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



আমাদের পেজ লাইক করুন