October 27, 2026, 12:06 am
সংবাদ শিরোনাম
আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা

সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ :

  1. ​সিরাজগঞ্জেরঃ তাড়াশে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

​দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফ।

​এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম এবং থানা পুলিশের কর্মকর্তা (ওসি তদন্ত) শাহ আলম প্রমুখ।

​সভায় বক্তারা বলেন, “জলাতঙ্ক একটি অত্যন্ত প্রাণঘাতী ও মরণঘাতী রোগ হলেও সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা ও সঠিক সময়ে প্রতিষেধক টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ পুরোপুরি নিরাময় ও প্রতিরোধ সম্ভব।” কুকুর, বিড়াল, বেজি কিংবা শেয়ালসহ যেকোনো প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হলে অবহেলা না করে দ্রুততম সময়ে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি এ বিষয়ে গ্রামীণ পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।



আমাদের পেজ লাইক করুন