October 23, 2026, 11:49 pm
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ, 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, ও অর্থ সচিব এম আসরাফ মিয়া সহ সকল কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে ও জাতি গঠনে তাঁর অ-সামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করে শোকবার্তায় সংগঠন এর কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের প্রথম নারী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার একটি গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। সময়ের উত্থান-পতন, সংগ্রাম ও আন্দোলনের ভেতর দিয়েও তাঁর দীর্ঘ উপস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা অধ্যায়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে একজন জাতীয় নেতাকে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো।

 

রাজনীতির মহীরুহের প্রয়াণ: শোকাতুর গোটা বাংলাদেশ বলে উল্লেখ করে শোকবার্তায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা সহ শোকাবহ পরিবারবর্গ এর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।*******************************************

 

প্রেস বিজ্ঞপ্তির পক্ষে ;

 

শেখ নুরুল ইসলাম,

 

প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি,

 

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’

 

৩১ শে ডিসেম্বর ২০২৫ ইংরেজি,



আমাদের পেজ লাইক করুন