October 23, 2026, 4:43 am
সংবাদ শিরোনাম
চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম- বিএনজেএফ –

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ঠাকুর গাঁও জেলা ও পীর গঞ্জ উপজেলা সভাপতি সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক মো মোশারফ হোসেন দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক মোঃ মনিরুল ইসলাম সুজন । বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম গভঃ রেজি নং এস ৪২১৯৯/১৮ সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠন ঠাকুর গাঁও জেলা ও পীর গঞ্জ উপজেলা শাখায় পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিউগলের করুণ সুরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন পীর গঞ্জ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

দিবসটি উপলক্ষে শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।



আমাদের পেজ লাইক করুন