October 28, 2026, 11:23 am
সংবাদ শিরোনাম
জামালপুরের বকশীগঞ্জে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক

পিরোজপুরের ইন্দুরকানিতে ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ;

  • পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের পিরোজপুর জেলার আঞ্চলিক আহ্বায়ক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।
প্রধান অতিথির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন,
“আমাদের এই মানবিক কার্যক্রম দেশব্যাপী চলমান রয়েছে। আমরা সবসময় দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে এই কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে দরিদ্র ও অসহায় মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।



আমাদের পেজ লাইক করুন