October 23, 2026, 7:38 am
সংবাদ শিরোনাম
চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

তাহিরপুরে যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলনঃ চার জনের দুই মাসের কারাদণ্ড

স্টাফ রিপোটার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে চার জনকে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়।

জানা গেছে,অভিযান চলা কালে বালু ভর্তি আম্বর আলী নৌ পরিবহন নামে একটি স্টিল বডির বাল্কহেড জব্দ করে তাহিরপুর থানায় জিম্মায় রাখা হয়। এছাড়াও অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় ৪ টি মামলা করে ৪ জন কে পাড় কেটে বালু উত্তোলনের অপরাধে প্রত্যককে ২ মাস করে কারাদণ্ড দিয়ে তাহিরপুর থানা পুলিশ কাছে হস্তান্তর করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সার্বিক সহায়তা করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাফিজুর ইসলামসহ সঙ্গীয় সদস্যবৃন্দ।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক জানান,অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে এবং নদীর পাড় সুরক্ষা রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,কারাদণ্ড প্রাপ্ত্যদের জেল হাজতে পাঠানো হয়েছে।



আমাদের পেজ লাইক করুন