October 23, 2026, 11:05 pm
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

তাহিরপুরে নারী ভোটারদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

আমির হোসেন
স্টাফ রিপোর্টার

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নারী ভোটারদের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সদস্য আহ্বায়ক কমিটি সুনামগঞ্জ জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান তাহিরপুর উপজেলা পরিষদ।

সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুনাব আলী, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ লায়েছ মিয়া, ও বিএনপি নেতা দুলাল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেলসহ স্থানীয় নেতাকর্মী ও নারী ভোটাররা।



আমাদের পেজ লাইক করুন