October 13, 2026, 11:14 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান বকশীগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স Rtvজামালপুর জেলা প্রতিনিধি হলেন জিএম ফাতিউল হাফিজ বাবু। স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মসজিদে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া লোকদেখানো সংস্কৃতি: মানসিক শান্তি ও সামাজিক বন্ধনের অন্তরায় তাড়াশে জমি বিরোধে ঘর ভাঙচুর: প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা লুটপাটের অভিযোগ রাজশাহীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, রাজনৈতিক নেতাদের স্বজনদের অগ্রাধিকার দেওয়ার দাবি তাড়াশে কৃষকের গোয়াল থেকে আড়াই লাখ টাকার গরু চুরি, থানায় অভিযোগ

শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন।

মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেছেন মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে।
মাদক যুব সমাজকে ধ্বংস করে, সমাজকে কুলষিত করে। মাদকের কারণে অনেক পরিবারকে সামাজিকভাবে অপদস্ত হতে হচ্ছে। তাই যেকোন মূল্যে মাদকের ভয়াবহতা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৮ বছরের আগে কোন কন্যা শিশুর বিবাহ দেওয়া যাবে না। এটা দন্ডনীয় অপরাধ। তাই বাল্য বিবাহ রোধে শিক্ষার্থীদেরকেই বেশি সচেতন হতে হবে। এসময় বাল্য বিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন ইউএনও মুরাদ হোসেন।
সভায় কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, সহকারী প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, সহকারী শিক্ষক আইসিটি শাহ আলম কিরণ, সহকারী শিক্ষক গণিত মোঃ মোখলেছুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন