October 28, 2026, 12:19 pm
সংবাদ শিরোনাম
জামালপুরের বকশীগঞ্জে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ, উত্তেজনা—মাঠে রয়েছে পুলিশ ‎

আলহাজ সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঈদগাহ মাঠের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
‎
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেউড়া গ্রামে ঈদগাহ মাঠের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ইদ্রিস আলী গোষ্ঠী ও ইউসুফ আলী গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। ঈদগাহ মাঠের জায়গার একটি অংশ সরকারি খাস জমি হলেও তা স্থানীয় এক গোষ্ঠীর লোকজন তাদের বাড়ির পাশে হওয়ায় দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
‎
‎
‎এই বিরোধকে কেন্দ্র করে সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দু’পক্ষের লোকজন মাঠে মাপজোক ও দখল নিয়ে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
‎
‎
‎খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বিরাজ করছে থমথমে অবস্থা।
‎
‎
‎তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



আমাদের পেজ লাইক করুন