October 27, 2026, 11:50 pm
সংবাদ শিরোনাম
কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও সাংবাদিক আনোয়ারের ওপর মধ্যযুগীয় কায়দায় হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আনোয়ারের ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা নবগঠিত কমিটি।

সভাটি অনুষ্ঠিত হয় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে, সানমুন নার্সিংহোম, জান-এ-সেবা হাউজিং, অফ দ্য গেট, বগুড়া।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সংগ্রামী সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
তিনি বলেন—“আজ বাংলাদেশে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সত্য প্রকাশ করাই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গাজীপুরে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং সাংবাদিক আনোয়ারের ওপর প্রকাশ্যে যে মধ্যযুগীয় হামলা হয়েছে, তা গণতন্ত্র, মানবাধিকার ও সাংবাদিকতার প্রতি এক চরম অবমাননা।
আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন:
সিনিয়র সহ-সভাপতি: মোঃ আবু রায়হান,সহ-সভাপতি: মোঃ আইয়ুব আলী তালুকদার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: এএসএম রায়হান,যুগ্ম সম্পাদক: আহসান হাবীব আতিক, সাংগঠনিক সম্পাদক: মোঃ সাব্বির হোসেন সাবদুল,সহ-সাংগঠনিক সম্পাদক: ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক: মোঃ দেলোয়ার হোসেন,সহ-দপ্তর সম্পাদক: মোঃ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক: মোঃ ইমরান তালুকদার,সহ-প্রচার সম্পাদক: মোঃ কাউসার হোসেন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোঃ আব্দুর রশিদ,শ্রম বিষয়ক সম্পাদক: আব্দুস সোবাহান পুটু,সহ-শ্রম বিষয়ক সম্পাদক: মোঃ আল-আমিন হোসেন,মহিলা বিষয়ক সম্পাদিকা: হাফসা খাতুন,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা: সানিয়া রহমান,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক: মোঃ ফজলুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ রায়হান ফাইদুল,শিক্ষা বিষয়ক সম্পাদক: প্রভাষক জহুরুল ইসলাম,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: নূর মোহাম্মদ মাস্টার।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ আব্দুল হান্নান, মোঃ শাজাহান আলী, মোঃ শাহাদাত হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।



আমাদের পেজ লাইক করুন