October 28, 2026, 1:36 am
সংবাদ শিরোনাম
কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চাইলেন,হাজি আব্দুস সামাদ

স্টাফ রিপোর্টার

১১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উদযাপনের লক্ষ্যে, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো. আব্দুস সামাদ মুন্সি দেশবাসীর কাছে তার সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেছেন।

আজ (১০ সেপ্টেম্বর)বুধবার তিনি পাঠানো এক পত্রে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় দেশের জনগণের কাছে দোয়া চান।

 

হাজি আব্দুস সামাদ মুন্সি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ততকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তার করে, যা রাজনৈতিক প্রতিহিংসার একটি উদাহরণ। তিনি আরও জানান যে, এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় এবং সেই দিনটি বিএনপি কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।

তিনি বলেন, বেগম খালেদাকে এক পৃষ্ঠার কারাগারে এবং দেশের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা অবস্থায় তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর পাশাপাশি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে জেলে সুচিকিৎসা না দেওয়ার জন্য দায়ী। মহান আল্লাহর কৃপায় তিনি বর্তমানে কারামুক্ত হয়েছেন।

হাজি মো. আব্দুস সামাদ মুন্সি বলেন,”আমি সাবেক (প্রধানমন্ত্রী) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করছি।



আমাদের পেজ লাইক করুন