September 11, 2026, 11:13 am
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় অবৈধ দোকান ঘর উচ্ছেদ করার দাবীতে গ্রামবাসীর মানববন্ধ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় অবৈধ দোকান ঘর
উচ্ছেদ করার দাবীতে গ্রামবাসীর মানববন্ধ

আলহাজ্ব সরকার টুটুল,তাড়াশঃ

সিরাজগঞ্জের তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় অবৈধ দোকান ঘর উচ্ছেদ করার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোওতা স্কুল মাঠে শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বড় পোওতা আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন বলেন, ২০০৩ সালে আমরা মাটি ভরাট করি। এরপর ২০১১ সালে আমরা ৪০ টি পরিবার সরকারি বিধি মোতাবেক ঘর নির্মাণ করি। পরে গ্রামের, সামাজিক ও বড় পোওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠের জায়গা নির্ধারণ করি। কিন্তু কিছু স্বার্থলোভী ব্যক্তি বিদ্যালয়ের সামনে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে। সেখানে বিভিন্ন দোকানে চা স্টলে সিডি, টিভি উচ্চ শব্দে চলে। যার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার বিঘন্ন ঘটে। এ কারণে ওই জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা দোকান ঘরগুলো উচ্ছেদ করে স্কুলের রাস্তা নির্মাণ করার দাবী জানাচ্ছি।

বড় পোওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্নন কুমার সাহা জানান, স্কুলের পাশে চা দোকান ও বাজার থাকায় শিক্ষার্র্থীদের পড়া শোনারতো সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের কি করার আছে বলেন।

এ দিকে বারুহাস ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সুমন হায়দার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয়ের কাছে

দুটি লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসী। ইতিমধ্যে সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। ওই বাজারে কয়েকটি দোকানে উচ্চ শব্দে গান-বাজনা হয়। এতে পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুবিধা হয়। আমি তদন্ত প্রতিবেদন আজ স্যারের দপ্তওে পাঠাবো। দোকান ঘর উচ্ছদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উচ্ছেদ করা জরুরী। তবে উদ্ধতন কর্মকর্তার নির্দেশ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, গ্রামবাসীর সাথে আমার কথা হয়েছে । প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন