October 16, 2026, 11:12 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তায় পুলিশ তাড়াশে বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার আওয়ামী লীগের আমলে প্রভাবশালী, পটপরিবর্তনের পর বিএনপির নেতা! ধানশাইলে ‘হাইব্রিড’ বিতর্কে কোণঠাসা তৃণমূল আওয়ামী লীগের আমলে প্রভাবশালী, পটপরিবর্তনের পর বিএনপির নেতা! ধানশাইলে ‘হাইব্রিড’ বিতর্কে কোণঠাসা তৃণমূল জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: প্রান্তিক নারীর অধিকার ও শেখ হাসিনার নেতৃত্বের স্মরণে মহিউদ্দিন জীবন আহ্বায়ক , ওসমান গণীকে সচিব করে রাউজান বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত সভাপতি ইশতেখার হোসেন রাসেল, সাধারণ সম্পাদক এনামুল হক; বিভিন্ন পদে দায়িত্ব পেলেন ৮১ নেতা-কর্মী

আওয়ামী লীগের আমলে প্রভাবশালী, পটপরিবর্তনের পর বিএনপির নেতা! ধানশাইলে ‘হাইব্রিড’ বিতর্কে কোণঠাসা তৃণমূল

আওয়ামী লীগের আমলে প্রভাবশালী, পটপরিবর্তনের পর বিএনপির নেতা! ধানশাইলে ‘হাইব্রিড’ বিতর্কে কোণঠাসা তৃণমূল

 

শেরপুর প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের রাজনীতিতে দলবদল, প্রভাব বিস্তার ও ‘হাইব্রিড’ নেতাদের অবস্থান নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও রাজনৈতিক সম্পৃক্ততা ছিল—এমন অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের দাবি, ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে তিনি এখন বিএনপির রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে ধানশাইল ইউনিয়নের রাজনীতিতে জাহাঙ্গীর আলমের সক্রিয় ভূমিকা ছিল। তিনি আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। সে সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ। এমনকি জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক ছিল বলেও এলাকায় আলোচনা রয়েছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আসে। এর প্রভাব পড়ে স্থানীয় পর্যায়ের রাজনীতিতেও। ধানশাইল ইউনিয়নেও রাজনৈতিক অবস্থান ও নেতৃত্বের সমীকরণ বদলেছে বলে স্থানীয়দের অনেকে মনে করছেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। তাঁদের মধ্যে জাহাঙ্গীর আলমকে ঘিরেও আলোচনা রয়েছে। স্থানীয় পর্যায়ে তাঁকে এখন বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে এবং দলীয় কর্মকাণ্ডে প্রভাবশালী ভূমিকা রাখতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।

 

এলাকায় আরও আলোচনা রয়েছে, জাহাঙ্গীর আলম বর্তমানে ইউনিয়ন পর্যায়ের কয়েকজন নেতার আর্থিক সহায়তাকারী বা ‘ডোনার’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

অন্যদিকে, ধানশাইল ইউনিয়নের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতাকর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষ রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তাঁদের অভিযোগ, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন, তাদের মূল্যায়নের পরিবর্তে নতুন করে দলে আসা ব্যক্তিরা প্রভাব বিস্তারের সুযোগ পেলে তৃণমূলের নেতাকর্মীরা স্বাভাবিকভাবেই হতাশ হবেন।

জাহাঙ্গীর আলম ঘোষণা দিচ্ছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও  বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী এবং যে কোন মুল্যে তিনি সমর্থন পাবেন।

স্থানীয় রাজনীতিতে এমন পরিস্থিতি তৈরি হলে দলের সাংগঠনিক ঐক্য, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেকোনো রাজনৈতিক দলের শক্তির মূল ভিত্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী ও তাদের দীর্ঘদিনের ত্যাগ। রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে কেউ নতুন করে দলীয় পরিচয় গ্রহণ করলেই তার অতীত রাজনৈতিক ভূমিকা উপেক্ষা করে গুরুত্বপূর্ণ অবস্থানে বসানো হলে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তবে অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে স্বয়ংক্রিয়ভাবে বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাদ দেওয়াও সমীচীন নয়; বরং দলীয় নীতি, আদর্শ, সাংগঠনিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

 

ধানশাইল ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার বিষয়—দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন কতটা হচ্ছে এবং নতুন করে প্রভাবশালী হয়ে ওঠা ব্যক্তিদের বিষয়ে দলীয় নেতৃত্ব কী অবস্থান নিচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, ব্যক্তিগত প্রভাব কিংবা আর্থিক সামর্থ্যের পরিবর্তে দলের প্রতি ত্যাগ, সাংগঠনিক অবদান ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হোক।



আমাদের পেজ লাইক করুন