October 15, 2026, 10:07 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: প্রান্তিক নারীর অধিকার ও শেখ হাসিনার নেতৃত্বের স্মরণে মহিউদ্দিন জীবন আহ্বায়ক , ওসমান গণীকে সচিব করে রাউজান বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত সভাপতি ইশতেখার হোসেন রাসেল, সাধারণ সম্পাদক এনামুল হক; বিভিন্ন পদে দায়িত্ব পেলেন ৮১ নেতা-কর্মী লন্ডনে যেন একখণ্ড সিলেট: গ্রেটার সিলেট কমিউনিটির মহা সম্মেলনে চার শতাধিক ডেলিগেটের মিলনমেলা তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান বকশীগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

মহিউদ্দিন জীবন আহ্বায়ক , ওসমান গণীকে সচিব করে রাউজান বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান আমির হাট বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট সংগঠক ক্রীড়াবিদ মহিউদ্দিন জীবনকে আহ্বায়ক ও মুহাম্মদ ওসমান গণীকে সদস্যসচিব করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হযরত ইয়াছিন শাহ স্কুলের হলরুমে ক্লাবের সাবেক খেলোয়াড় ও কর্মকর্তা মুহাম্মদ ফারুকের সভাপতিত্বে ও মুহাম্মদ ওসমান গণীর সঞ্চলনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে। এ সময় ক্লাবের অতীত ঐতিহ্য, সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়াঙ্গনে অবদান তুলে ধরে এর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক কর্মকর্তা ও খেলোয়াড় তৈয়ামু চৌধুরী, মহিউদ্দিন জীবন, নেজাম উদ্দিন, জসিম উদ্দিন, আব্দুর হামিদ,এমরান হুমায়ুন শু শুভ । নতুন আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মাসুদ, আনিস,রুবেল,জামশেদ, অপু, মোস্তফা, ফয়সাল, এমরান, মনির, শাহরাব, নিলয়, আরিফ, মামুন, রিমন,আরমান ,মহিম, আশরাফ, আজিজ, মারুফ, জয়নাল, হেলাল, আসিফ, শওকত, সুজন, সাইদ, রহিত, বিজয়, শান্ত, মুন্না, মানিক, ওসমান, বাবর, আকাশ, সুমন,সোলতান প্রমুখ ।



আমাদের পেজ লাইক করুন