October 16, 2026, 10:20 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তায় পুলিশ তাড়াশে বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার আওয়ামী লীগের আমলে প্রভাবশালী, পটপরিবর্তনের পর বিএনপির নেতা! ধানশাইলে ‘হাইব্রিড’ বিতর্কে কোণঠাসা তৃণমূল আওয়ামী লীগের আমলে প্রভাবশালী, পটপরিবর্তনের পর বিএনপির নেতা! ধানশাইলে ‘হাইব্রিড’ বিতর্কে কোণঠাসা তৃণমূল জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: প্রান্তিক নারীর অধিকার ও শেখ হাসিনার নেতৃত্বের স্মরণে মহিউদ্দিন জীবন আহ্বায়ক , ওসমান গণীকে সচিব করে রাউজান বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত সভাপতি ইশতেখার হোসেন রাসেল, সাধারণ সম্পাদক এনামুল হক; বিভিন্ন পদে দায়িত্ব পেলেন ৮১ নেতা-কর্মী

তাড়াশে বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার

0-4064x3048-0-0-{}-0-12#

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে একটি বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। এ ঘটনায় শামসুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্মপাড়া গ্রামে শামসুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার করা হয়।

তাড়াশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার করা হয়।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে শামসুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাঁর বাড়ির টয়লেটের পেছন থেকে গা-ঁজার গাছ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আমাদের পেজ লাইক করুন