উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের প্রাণপ্রিয় গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দরুদ), ফাতেহায়ে ইয়াজদাহুম, প্রখ্যাত অলি সৈয়দ মুহাম্মদ আব্দুল গফুর মাষ্টার শাহ্ (রহ.) এর চন্দ্রবার্ষিকী ওরশ শরিফ, দাখিল ২০২৬-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পবিত্র ক্বেরাত, না’ত, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতায় (ক,খ,গ বিভাগে) ১ম, ২য়, ৩য় স্থানে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবু তৈয়ব হামিদী (মু.জি.আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আল্লামা সাইদুল আলম খাকী, সমাজসেবক মুহাম্মদ শহীদুল্লাহ, রাজনীতিক সৈয়দ মুহাম্মদ কামাল, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ শফিউল আলম সওদাগর, ব্যবসায়ী মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আল্লামা এস এম রফিকুল ইসলাম আলকাদেরী, সহ. অধ্যাপক রমজান আলী, সহ. অধ্যাপক জমির উদ্দিন রিপন, আরবি প্রভাষক মাওলানা মনির আহম্মেদ, সৈয়দ আসিফ উল্লাহ, মাওলানা এস.এম লুৎফর রহমান, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা খোরশেদুল আলম, মাওলানা ওয়াহিদুল ইসলাম, মাওলানা আল আমিন, আইরিন আক্তার, নুর নাহার বেগম, খোরশেদা বেগম, ফরিদুল আলম, আক্কাস আলী, ইসমাইল জবিহ, মাওলানা জাফর আলী নূরী, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম কাদেরী, কারী সেকান্দর হোসাইন, সাবেক শিক্ষক হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, সাবেক শিক্ষক মুহাম্মদ জাফর জদিদ, সাবেক শিক্ষক মুহাম্মদ মামুন, মামুনল আলম, ছেমনারা বেগম, গিয়াসউদ্দিন, তাহমিনা আক্তার, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা কুতুবউদ্দিন, রিদুয়ানুল হক, ইয়াসমিন আকতার প্রমুখ।
উল্লেখ্য, সকাল ৯টায় খতমে কুরআন ও খতমে গাউসিয়া শরিফের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শেষে মিলাদ, কিয়াম, আখেরী মুনাজাত ও তাবারুকের বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।