আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ :
দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফ।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম এবং থানা পুলিশের কর্মকর্তা (ওসি তদন্ত) শাহ আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “জলাতঙ্ক একটি অত্যন্ত প্রাণঘাতী ও মরণঘাতী রোগ হলেও সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা ও সঠিক সময়ে প্রতিষেধক টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ পুরোপুরি নিরাময় ও প্রতিরোধ সম্ভব।” কুকুর, বিড়াল, বেজি কিংবা শেয়ালসহ যেকোনো প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হলে অবহেলা না করে দ্রুততম সময়ে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি এ বিষয়ে গ্রামীণ পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।