October 1, 2026, 10:14 pm
সংবাদ শিরোনাম
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন রাউজানে গর্জনিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ঈদে মিলাদুন্নাবী(দঃ)উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত নানিয়ারচরে চেঙ্গী নদীতে অবৈধ জাল অপসারণ ও যানজট নিরসনে প্রশাসনের হুঁশিয়ারি বঙ্গবন্ধুর আদর্শ: দেশপ্রেম, ত্যাগ ও নীতির রাজনীতি ছাগলকে কাদা দেওয়া নিয়ে বিধবা নারীকে মারধরের চেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে আহত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান  আবারক আলী তাড়াশে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী উদযাপিত সিংড়ায় জুয়ার আসর নিয়ে প্রকাশিত সংবাদে প্রতিবাদ, তথ্য যাচাইয়ের দাবি সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

ছাগলকে কাদা দেওয়া নিয়ে বিধবা নারীকে মারধরের চেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছাগলকে কাদা দেওয়া নিয়ে বিরোধের জেরে বিলকিস খাতুন নামে এক বিধবা নারীকে মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে আশরাফ আলী নামে এক যুবদল নেতা-কর্মীর বিরুদ্ধে। এ সময় ওই নারীর ছেলে বাধা দিতে গেলে তাকেও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৫ আগস্ট দুপুর ২টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে।

ভুক্তভোগী বিলকিস খাতুনের অভিযোগ, ঘটনার সময় তিনি বাড়িতে বসে কাজ করছিলেন। এ সময় আশরাফ আলী তার বাড়িতে এসে অভিযোগ করেন, তিনি তার ছাগলকে কাদা দিয়েছেন। জবাবে বিলকিস খাতুন বলেন, তার গাছের ক্ষতি হচ্ছিল। তাই দূর থেকে হাতের কাছে থাকা মাটি ছুড়ে ছাগলটিকে সরানোর চেষ্টা করেছিলেন।

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আশরাফ আলী ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন বিলকিস খাতুন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এবং তার ছেলে আব্দুল আহাদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, ছেলে আব্দুল আহাদ তার মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আশরাফ আলী তাকেও মারধরের চেষ্টা করেন। পরে মারতে না পেরে আহাদকে এলাকা ছাড়ার হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

বিলকিস খাতুন বলেন, “আমি এ ঘটনার সঠিক বিচার চাই। আশরাফ আলী দল ক্ষমতায় আসার পর মানুষকে মানুষ মনে করেন না। তিনি বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করেন।”

এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, ২০২৪ সালের জুলাইয়ের পর আশরাফ আলীর বিরুদ্ধে বিভিন্ন সময় দোকান দখলসহ স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে আশরাফ আলীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আরটি/জেডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন