October 2, 2026, 12:50 am
সংবাদ শিরোনাম
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন রাউজানে গর্জনিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ঈদে মিলাদুন্নাবী(দঃ)উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত নানিয়ারচরে চেঙ্গী নদীতে অবৈধ জাল অপসারণ ও যানজট নিরসনে প্রশাসনের হুঁশিয়ারি বঙ্গবন্ধুর আদর্শ: দেশপ্রেম, ত্যাগ ও নীতির রাজনীতি ছাগলকে কাদা দেওয়া নিয়ে বিধবা নারীকে মারধরের চেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে আহত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান  আবারক আলী তাড়াশে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী উদযাপিত সিংড়ায় জুয়ার আসর নিয়ে প্রকাশিত সংবাদে প্রতিবাদ, তথ্য যাচাইয়ের দাবি সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

আহত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান  আবারক আলী

আহত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান  আবারক আলী

কবি এস.পি.সেবু (ব্যুরো প্রধান : সিলেট বিভাগ) :

সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ১ম যুগ্ম আহ্বায়ক, বিএনপির প্রবীণ নেতা কবির হোসেন ধলা মিয়াকে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আবারক আলী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি আহত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে অবগত হন। এ সময় দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে নিবিড় আলোচনা হয়।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর লামাকাজী ইউনিয়নের ভুরকী-ইসবপুর এলাকায় মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া গুরুতর আহত ও জখম হন।

পরে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানা গেছে।

এদিকে, সংঘর্ষের পর থেকে ভুরকী-ইসবপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল অব্যাহত রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় পুলিশের উপস্থিতি ও নজরদারি জোরদার ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন