September 17, 2026, 9:54 am
সংবাদ শিরোনাম
“বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক মরহুম সরওয়ার উদ্দীন আহমেদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার একটি রেস্তোরাঁর হলরুমে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে এ স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজু-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলার তারাচরণ-শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ কামাল মিয়া।

সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও যুবদল নেতা সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম।

রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি এ আর রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লোকমান, সংগঠক মোহাম্মদ আসিফ, প্রেস ক্লাবের সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন, দপ্তর সম্পাদক এ কে বাবর, সদস্য মাওলানা এম. মামুনুর রশিদসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

বক্তারা মরহুম সরওয়ার উদ্দীন আহমেদ-এর দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত নিষ্ঠা ও রাউজানের সাংবাদিকতায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, সাংবাদিকতা পেশায় তাঁর সততা, দায়িত্বশীলতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা সহকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে মরহুম সরওয়ার উদ্দীন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন