৩ নং অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজির আহমেদের প্রার্থিতা ঘোষনা
কবি এস.পি.সেবু (বিভাগীয় প্রধান) সিলেট ব্যুরো :
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আসন্ন ৩ নং অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা নজির আহমেদ। তিনি লালটেক গ্রামের কৃতি সন্তান এবং মরহুম আব্দুল কাদির ময়নামিয়া মেম্বারের নাতী ও ফয়েজ আলী মেম্বারের ভাতিজা। এছাড়া তিনি একজন মেম্বার ও প্যানেল চেয়ারম্যানের বড় ভাই।
দানশীল, ক্রীড়াপ্রেমী ও সমাজসেবী হিসেবে এলাকায় নজির আহমেদের পরিচিতি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে অবস্থান করেও এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় সম্পৃক্ততা। তিনি জাতীয়তাবাদী ঐক্যফ্রন্ট ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির ফ্রান্স শাখার সদস্য এবং ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের সংসদ সদস্য জনাবা তাহসিনা রুশদির লুনার পক্ষে মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার সাংগঠনিক দক্ষতা, মানুষের সঙ্গে সম্পৃক্ততা এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা তাকে এলাকায় একটি পরিচিত মুখ হিসেবে গড়ে তুলেছে।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে নজির আহমেদ বলেন, ৩ নং অলংকারী ইউনিয়নকে আরও উন্নত, জনবান্ধব ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।