September 10, 2026, 12:19 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সদর ও আশপাশের বাজারগুলোতে বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রমে প্রশাসনের ঢিলেঢালা ভূমিকার অভিযোগে জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। কার্যকর নজরদারির অভাবে বাজারে ফুটপাত দখল, মূল্য তালিকা না টানানো, অনুমোদনহীন ওজন পরিমাপক যন্ত্রের ব্যবহার এবং লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের ছড়াছড়িতে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন সাধারণ ক্রেতা ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের ব্যস্ততম সড়ক ও ফুটপাতের বড় অংশ দখল করে ব্যবসা করছেন হকাররা। ফলে পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে তুলছে। অধিকাংশ দোকানে দৃশ্যমান কোনো মূল্য তালিকা নেই। একই পণ্যের দাম একেক দোকানে একেক রকম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। পাশাপাশি অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্সও প্রদর্শন করা হয়নি। বাজারে ব্যবহৃত অনেক ওজন পরিমাপক যন্ত্র বিএসটিআই অনুমোদিত কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন।
সবচেয়ে হতাশাজনক চিত্র দেখা গেছে প্রশাসনের উদ্যোগে স্থাপিত ‘ন্যায্য মূল্যের দোকান’ ঘিরে। জনস্বার্থে চালু করা এ দোকানটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বর্তমানে দোকানটির স্থান ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পরিবর্তে গাড়ি পার্কিংয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। স্থানীয় বাসিন্দা শামসুল আলম বলেন, “বাজারে এসে কোনো পণ্যেরই নির্দিষ্ট দাম পাওয়া যায় না। একেক দোকানদার একেক দাম রাখছে। সামনে মূল্য তালিকা না থাকায় বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নিচ্ছেন।”
আরেক ক্রেতা দিনার মিয়া বলেন, “ফুটপাতে হাঁটার কোনো সুযোগ নেই। হকাররা পুরো ফুটপাত দখল করে রেখেছে। তার ওপর ওজনেও কারচুপির অভিযোগ রয়েছে। আমরা সাধারণ মানুষ যেন জিম্মি হয়ে পড়েছি।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, “আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। বিষয়টি আমার নজরে এসেছে। ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বসে আলোচনা করব। মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত বাজার মনিটরিং, মূল্য তালিকা নিশ্চিতকরণ, বিএসটিআই অনুমোদিত ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা এবং ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তাহলেই সাধারণ ভোক্তারা ন্যায্য পরিবেশে কেনাকাটার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন