September 11, 2026, 3:08 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ

 

 

রংপুরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামি আটক । রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানার নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ২টার দিকে কোতয়ালী থানাধীন মেডিকেল পূর্ব গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), আরপিএমপি, রংপুরের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল নিয়মিত অভিযান পরিচালনা করে। এ সময় সিআর দায়রা-১৮২৯/২৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মহিদুল ইসলাম (৪০) ও মনির মিয়া (৩৪)-কে তাদের নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহিদুল ইসলাম ও মনির মিয়া উভয়েই আবুল কালামের ছেলে। তাদের বাড়ি রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন মেডিকেল পূর্ব গেট এলাকায়।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন