June 9, 2026, 6:37 pm
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক  লন্ডনের টিউব স্টেশনে নির্মম হামলা: ৪ কিশোর-কিশোরী গ্রেফতা দুহশুহ–কায়েমপুর সড়কের ভাঙা সেতু এখন মৃত্যুফাঁদ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ রঙ্গ ছড়া কোতয়ালী থানার অভিযানে মালিক ফিরে পেলেন ২ লাখ ৬০ হাজার টাকার অটো

দুহশুহ–কায়েমপুর সড়কের ভাঙা সেতু এখন মৃত্যুফাঁদ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

 

দিনাজপুরের খানসামা উপজেলার দুহশুহ–কায়েমপুর সড়কের একটি সেতুর মাঝখানের অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর ভাঙা অংশে শুধু কিছু শুকনো গাছপালা ও বাঁশ ফেলে সতর্কতার ব্যবস্থা করা হলেও তা কোনোভাবেই নিরাপদ নয়। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, মোটরসাইকেল আরোহী ও বিভিন্ন যানবাহনের চালকরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। তাছাড়া ঈদুল আজহার পর থেকে এ পর্যন্ত অন্তত তিনটি দুর্ঘটনা ঘটেছে এই ভাঙা সেতুতে। সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানি না ঘটলেও যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝখানের কংক্রিট ধসে পড়ে বড় আকারের ফাঁকা অংশ তৈরি হয়েছে। ভাঙা স্থানের নিচে গভীর খাদ থাকায় দিনের বেলাতেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আর রাতে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা বা আলোর অভাবে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

 

স্থানীয় বাসিন্দারা জানান, এটি এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষ এই পথ ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

 

এলাকাবাসীর দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কার অথবা পুনর্নির্মাণ করা হোক। একই সঙ্গে ভাঙা স্থানে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনেরও দাবি জানান তারা।

 

স্থানীয়দের ভাষ্য, “দুর্ঘটনা ঘটার পর নয়, দুর্ঘটনা প্রতিরোধেই এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।” তাই জনদুর্ভোগ ও সম্ভাব্য প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন