September 11, 2026, 1:00 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

দক্ষ জনশক্তির_চাহিদা পূরণ করতে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ।

সৌদিআরব থেকে ছাদেক আহমাদ

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর, বৈশ্বিক ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদা পূরণ করতে বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্টিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা_
ড. আসিফ নজরুল তাঁর বক্তব্যে বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের বিষয় অবহিত করেন।

 

ড. আসিফ নজরুল জানান- সৌদি তাকামলের সাথে দক্ষতা যাচাই কর্মসূচি (SVP) চুক্তি অনুসারে, বাংলাদেশ এখন সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে ৬০,০০০ কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সার্টিফিকেট দিচ্ছে ।

 

তিনি আরো বলেন – দক্ষিণ এশিয়ার মধ্যে আইএলও’র দশটি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুর্নব্যক্ত করেছে।
এই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে যা ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণ, লিঙ্গ-ভিত্তিক মজুরি বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধ করণসহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।

 

সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ ও সৌদিআরব শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ অভিবাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এ বছর রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আইএলও’র মহাসচিব সহ মোট ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন