September 12, 2026, 6:20 am
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

পুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির ঐতিহাসিক গণমিছিল ও পথসভা গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে ঐক্যবদ্ধ তৃণমূল

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এবং জনপ্রিয় নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা-র সমর্থনে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পুরো এলাকাজুড়ে ব্যাপক উদ্দীপনা ও রাজনৈতিক সাড়া সৃষ্টি করে।

পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সক্রিয় নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণমিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগান, দলীয় পতাকা ও ব্যানারে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গণমিছিলের নেতৃত্ব দেন পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আজিম, বিএনপি নেতা মঈনুল হক চৌধুরী পলাশ এবং বাঁশখালী কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বোরহান উদ্দিন মাতব্বর নূরী।

পথসভায় বক্তারা বলেন, “বিএনপি জনগণের দল—তৃণমূলের এই গণজোয়ার তারই প্রমাণ। দেশের গণতন্ত্র আজ সংকটে, আর সেই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র ভরসা ধানের শীষ।”

তাঁরা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে। বক্তারা পুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা আসন্ন যেকোনো নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এই গণমিছিল ও পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
মোহাম্মাদ তৌহিদুল আলম, ইয়াছিন আরফাত চৌধুরী শাওন পুকুরিয়া ছাত্রদল নেতা, সরফুর উদ্দীন চৌধুরী, ওমর ফারুক, বেলাল হোসেন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ জিসান ও মোহাম্মদ সায়েম, মোহাম্মদ হোছাইন, মোহাম্মদ সাহাদত।

নেতাকর্মীরা বলেন, পুকুরিয়া ইউনিয়নের সাধারণ মানুষ বিএনপির নেতৃত্বের ওপর আস্থা রাখছে। জনগণের এই ভালোবাসা ও সমর্থনই ধানের শীষকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।
গণমিছিল ও পথসভা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থানীয় নেতাকর্মীদের মতে, এই কর্মসূচির মাধ্যমে পুকুরিয়া ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত আরও মজবুত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে দলীয় কার্যক্রম নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

বক্তারা আগামী দিনে আরও বৃহৎ পরিসরে গণসংযোগ, উঠান বৈঠক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিএনপিকে বিজয়ী করার আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন