August 23, 2026, 7:32 am
সংবাদ শিরোনাম
ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা

নওগাঁয় মা সন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় গিয়ে গ্রেপ্তারের দাবি।

বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় ব্রিজ থেকে ১৬ মাস বয়সী নিজ সন্তানকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন এক মা। সন্তানকে পানিতে ফেলে দেওয়ার পর নিজেই বুঝতে পেরেছে তার সন্তান নদীতে ফেলে দিয়েছেন পরে থানায় গিয়ে পুলিশের কাছে গ্রেফতারের দাবি জানান তিনি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুনতাহীন নামে এক নারী থানায় এসে জানান, তিনি তার ১৬ মাস বয়সী কন্যা শিশুকে মাহমুদপুর ব্রিজ থেকে আত্রাই নদীর পানিতে ফেলে দিয়েছেন। এইজন্য পুলিশকে তাকে গ্রেপ্তার করার অনুরোধ করেন।

বিষয়টি শোনামাত্র পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে এক ব্যক্তি শিশুটিকে পানি থেকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা দিচ্ছিলেন। পুলিশ হেফাজতে শিশুটিকে নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত।

বাবা মেহেদী হাসান জানান, তার স্ত্রী বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। তার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ‘একজন নারী থানায় এসে দাবি করেন যে তিনি তার সন্তানকে নদীতে ফেলে দিয়েছেন। আমরা তাৎক্ষণিক পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি তিনি সন্তানকে নিয়েই বাড়ি থেকে বের হয়েছিলেন।
পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।’

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পর আমি হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়েছিলাম। যে ব্যক্তি শিশুটিকে পানি থেকে উদ্ধার করেছেন, তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। শিশুর পরিবার আমাদের আশ্বস্ত করেছে যে তারা শিশুটির নিরাপত্তা নিশ্চিত করবেন এবং মায়ের মানসিক চিকিৎসার ব্যবস্থা করবেন।#

বুলবুল আহম্মেদ বুলু
নওগাঁ
১৫.০১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন