June 10, 2026, 8:00 am
সংবাদ শিরোনাম
মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক  লন্ডনের টিউব স্টেশনে নির্মম হামলা: ৪ কিশোর-কিশোরী গ্রেফতা দুহশুহ–কায়েমপুর সড়কের ভাঙা সেতু এখন মৃত্যুফাঁদ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ রঙ্গ ছড়া

গোদাগাড়ীতে বিএনপি ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

গোদাগাড়ীতে বিএনপি ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল, গোদাগাড়ী উপজেলা শাখার উদ্যোগে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) গোদাগাড়ী উপজেলার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন সাহেবের বাসভবনের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গোদাগাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মাসুদ রানা’র সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী-তানোর আসনে বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী নুরুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর উদ্দিন বাবু, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ শামীম হোসেন, যুগ্ম আহ্বায়ক মুফতি মিজানুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা খালিদ হোসেন, মাওলানা নাসিরুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব রাজীব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাউসার, ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ আহসান হাফিজ।

এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন