September 11, 2026, 8:12 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র কর্মশালা

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আরডিআরএস বাংলাদেশের কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় সরকারি সেবা প্রাপ্তিতে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার ধনেশ্বরী রানী ও আরডিআরএস লালমনিরহাটের টেকনিক্যাল অফিসার (হেলথ) জেসমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার এবং আরডিআরএস ভূরুঙ্গামারীর কমিউনিটি মবিলাইজার অমল রায়।

বক্তারা বলেন, সরকারি সেবা সহজীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা সরকারি সেবার আওতায় আরও বেশি অন্তর্ভুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন ফেডারেশনের সদস্য ও আরডিআরএস বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন