October 28, 2026, 5:25 pm
সংবাদ শিরোনাম
সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ তুলতেই এমপির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সাত ইউনিয়নে ভারতীয় বিড়ি বিক্রির অভিযোগ, বৈধ ব্যবসায়ীদের উদ্বেগ জামালপুরের বকশীগঞ্জে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা অপর আরোহী জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে। আহত জাহাঙ্গীর আলম অপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ মোটরসাইকেলযোগে পাথরডুবি থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী ‘পাভেল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৮৪৯) আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির (কুড়িগ্রাম হ-১৩-২৭০৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফারুক আহমেদ ও জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদেক উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত অপুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আমাদের পেজ লাইক করুন