September 11, 2026, 8:12 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জলের মনোনয়নপত্র উত্তোলন।

 

বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চারঘাট উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ পাশা প্রস্তাবক হিসেবে উপজেলা রিটার্নিং অফিসার ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, দল থেকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে বাস্তবতা হলো—চারঘাট ও বাঘার আপামর জনতা আনোয়ার হোসেন উজ্জলকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চায়। তিনি একজন ত্যাগী, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতা। দলীয় মনোনয়ন পেলে এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।

চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন বলেন, আনোয়ার হোসেন উজ্জল একজন সাহসী ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতা। তার নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ পাশা বলেন, দলের দুঃসময়ে আনোয়ার হোসেন উজ্জল রাজপথে সক্রিয় ছিলেন। আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। জনগণের ভালোবাসা ও সমর্থন তার পক্ষে রয়েছে। মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস আলী তালুকদার বলেন, চারঘাট-বাঘার মানুষ একজন পরীক্ষিত, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাকে সংসদে দেখতে চায়। আনোয়ার হোসেন উজ্জল সেই যোগ্যতার প্রতীক। তৃণমূলের চাওয়া স্পষ্ট—তারা ধানের শীষে আনোয়ার হোসেন উজ্জলকে দেখতে চায়।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস আলী তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশরাফদৌলা, বাঘা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া মনিগ্রাম, বাজুবাঘা, আড়ানী ও বাউশা ইউনিয়ন বিএনপি এবং জিয়া পরিষদ, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন