September 13, 2026, 7:15 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

সুনামগঞ্জের জয়নগর এলাকায় সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক

মোঃ আমির হোসেন
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ একটি গরুর চালান দেশের ভেতরে নিয়ে আসার পর চোরাকারবারীরা এই অবৈধ ৩১টি গরুর চালান নৌকাযোগে সুরমা নদী দিয়ে সুনামগঞ্জ হয়ে জামালগঞ্জের জয়নগর বাজার দিয়ে যাওয়ার পথে এই চোরাই গরুসহ নৌকাটি আটক করেছে সদর থানা পুলিশের একটি দল।

আজ বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে সুরমা নদী দিয়ে জামালগঞ্জের জয়নগর এলাকায় যাওয়ার সময় জয়নগর বাজারের নদীতে চোরাকারবারী চক্রের ২ চোরাকারবারী এবং অবৈধ ৩১ টি ভারতীয় গরুর চালানসহ নৌকাটি আটক করে। তবে এই চোরাই গরুগুলোর সাথে জড়িত সন্দেহে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার নরসিংহপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ছেরাগ আলীর ছেলে আনছার আলী(৩০) ও তার সহোদর আরেক চোরাকারবারী আশিক মিয়া(২০)কে আটক করা হয়েছে।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ ঘটনাস্থলে গিয়ে গরুসহ ২ জনকে আটক করে নিয়ে আসেন। তবে আটককৃত ইঞ্জিন চালিত নৌকাসহ ৩১ টি গরুর মূল্যে আনুমানিক ৩০ লাখ টাকা হবে। সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দিয়ে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চোরচক্রগুলো ভারত থেকে অবৈধভাবে গরু,মাদক ও কসমেটিক্রসহ বিভিন্ন ধরনের পণ্য দেশের ভেতরে নিয়ে আসছে। এ নিয়ে সীমান্ত এলাকায় যেকোন সময় অনাকাংঙ্খিত র্দূঘটনার ও আশংঙ্কা প্রকাশ করেছেন সীমান্ত এলাকার মানুষজন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গরুগুলো শুল্ক কার্যালয়ে জমাদান করা হবে। তবে এই ঘটনায় নিয়মিত মামলা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন