August 23, 2026, 7:28 am
সংবাদ শিরোনাম
ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা

গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের শিশু শিক্ষা কেন্দ্রের এক শিশুছাত্রীর মৃত্যু হয়েছে। আজ, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছি এলাকার প্রধান সড়কে দ্রুতগামী একটি অটোরিকশার ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোছাঃ মাইমুনা আক্তার আসমা (৪)। সে বড়গাছি গ্রামের মো. হামিম হোসেনের কন্যা। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শিশুছাত্রী আসমা প্রতিদিনের মতো সেদিন সকালে ইসলামিক ফাউন্ডেশনের শিশু শিক্ষা কেন্দ্রে পড়াশোনা শেষে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে বড়গাছি এলাকার প্রধান সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে আসমা গুরুতরভাবে আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রেমতলী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, এই ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেছেন, অটোচালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই গ্রামীণ সড়কগুলোতে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। অথচ এর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত অটোচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন