June 17, 2026, 9:51 am
সংবাদ শিরোনাম
প্রবাসীর খোলা চিঠি : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সমীপে লন্ডনে এনসিপি মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বিশ্বনাথ পৌর নেতা ইকবাল হোসেনের সৌজন্য সাক্ষাত সিংগাইরে মানবতার হাত বাড়াল সাত্তার ফাউন্ডেশন: ১৫ পরিবার পেল ১৫ লাখ টাকা সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের রুমায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২ সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস

রংপুরে হাজির হাট থানা এলাকায় বাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে রিক্তা বেগমের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি
রংপুর ঃ

রংপুরের হাজীরহাট এলাকায় মোছাঃ রিক্তা বেগম তার প্রতিবেশী মোঃ দুলাল মিয়া ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, গত ১ জুন ২০২৩ বিকেল আনুমানিক ৫:০০টায়, তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, আসামী দুলাল মিয়া ও তার সহযোগীরা লাঠিসোটা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার পরিবারকে আক্রমণ করে।

হামলায় রিক্তা বেগম ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন এবং তাদের বাড়ি ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়। অভিযোগে উল্লেখ আছে, দুলাল মিয়া তার গলায় থাকা ৮ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছেন এবং বাড়ির সামনে থাকা একটি মাইক্রোবাসও পুড়িয়ে দিয়েছেন। আহতদের মধ্যে রিক্তা বেগম ১ থেকে ১১ জুন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাজীরহাট মেট্রো থানায় এজাহার দায়ের করা হলেও, অভিযোগ অনুযায়ী প্রভাবশালী আসামী হওয়ায় মামলা দীর্ঘদিন রেকর্ড হয়নি। পরে আদালতের মাধ্যমে রিক্তা বেগম দুলাল মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩৪২, ৪৩৫, ৪৩৬, ৩৭৯, ৪২৭, ৩৫৪, ৫০৬(২), ১১৪ ও ১০৯ ধারায় মামলা দায়ের করেছেন।

বর্তমানে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের গ্রেফতার করা হচ্ছে না। রিক্তা বেগম অভিযোগ করেছেন, আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে এবং তার পরিবারের কাউকে পেলে মারার হুমকিও দিচ্ছে।

রিক্তা বেগম সাংবাদিকদের মাধ্যমে জানিয়েছেন, তিনি জনসচেতনতা সৃষ্টি ও ন্যায়বিচারের জন্য এই ঘটনা প্রকাশ করতে চাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন