সাইফুল ইসলাম মিয়া,বানারীপাড়া//
বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সরকারি বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। উপলক্ষে বানারীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, জাকির হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা পালন করবে।
এদিকে, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, দায়িত্ব পালনে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
সকলেই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩