July 26, 2026, 12:04 pm
সংবাদ শিরোনাম
তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমিমন্ত্রী মিনু যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত

সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস

0-3840x2160-0-0-{}-0-12#

আলহাজ্ব  সরকার টুটুল তাড়াশ :

‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি প্লাস্টিক পণ্যের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে ওই গোডাউনের পাশে থাকা দৈনিক সমকালের তাড়াশ উপজেলা প্রতিনিধির কার্যালয়সহ বেশকয়েকটি বাসাবাড়ি ও ব্যক্তিগত অফিস পুরে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (৯ জুন) সকালে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুতই ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে,তাড়াশ বালিকা বিদ্যালয়ের সামনে মৃত সম্বুল মাল-এর বাড়িতে মেসার্স মাবিয়া ট্রেডার্স (আরএফএল ডিলার) প্রোপাইটার মো. রফিকুল ইসলাম গোডাউন হিসেবে ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। পাশেই ছিল, দৈনিক সমকাল পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি এম আতিকুল ইসলাম বুলবুলের কার্যালয়সহ আরও বেশ কয়েকটি ব্যক্তিগত অফিস ও বাড়ি এই অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেছে।

‎তাড়াশ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আমরা সংবাদ পেয়ে দ্রুতই ঘটনাস্থলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।’’

‎তাড়াশ উপজেলা প্রশাসনসহ বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন