September 4, 2026, 8:27 pm
সংবাদ শিরোনাম
রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের গল্প : কথার ফেনা বনাম কাজের গভীরতা-এনজিও জীবনের এক খাঁটি সত্য…….তরিকুল ইসলাম ভূরুঙ্গামারীতে এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজির আহমেদের প্রার্থিতা ঘোষনা  পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা

ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন

মোঃ এনামুল হক ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস বন্ধ করার সিন্ধান্ত পরিবর্তন করে নিয়মিত বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে ভুরুঙ্গামারীর সর্বস্তরের জনগণের ব‍্যানারে কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ঘন্টা ব‍্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, উত্তর ধরলা মটর মালিক সমিতির সেক্রেটারি স্বপন কুমার সাহা,
সোনাহাট ডিগ্রি কলেজের জেষ্ঠ‍্য প্রভাষক আনোয়ার হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, উত্তর ধরলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ বাঁশি, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান বাবলা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মিজানুর রহমান মিজান , শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি রোকনুজ্জামান, আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

উত্তর ধরলা মটর মালিক সমিতির সভাপতি স্বপন কুমার সাহা তার বক্তব্যে জানান, ভুরুঙ্গামারী- নাগেশ্বরী উপজেলার জন মানুষের ভোগান্তি কমাতে আমরা রংপুর মেইল বাস সার্ভিস চালুর উদ‍্যোগ নেই। সেখানে কুড়িগ্রাম মটর মালিক সমিতি আপত্তি জানায়। অবশেষে কুড়িগ্রাম মালিক সমিতির ৯ টি ও ভুরুঙ্গামারী থেকে ৬টি মোট ১৫ টি বাস দৈনিক চলাচল করার শর্তে মেইল বাস সার্ভিসটি শুরু হয়। কিন্তু কোন কারণ ছাড়াই আগামী ১ জুন থেকে এই মেইল বাস সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কুড়িগ্রাম মটর মালিক সমিতি। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত‍্যাহারের আহ্বান জানান।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ মেইল সার্ভিস চালু রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, তিন দিক থেকে ভারত বেষ্টিত অবহেলিত ভূরুঙ্গামারী উপজেলা থেকে সরাসরি রংপুরগামী মেইল বাস সার্ভিস দীর্ঘ দিন বন্ধ থাকার পর চলতি বছরের ১ জানুয়ারী পুনরায় মেইল বাস সার্ভিসটি চালু হয়। আমরা জানতে পেরেছি কিছু কুচক্রী মহলের প্ররোচনায় আগামী ১ জুন থেকে রংপুর মেইল বাস সার্ভিস বন্ধের পাঁয়তারা চলছে। এবং কুড়িগ্রাম-রংপুর বাস মালিক সমিতি বাস সার্ভিস বন্ধের সিন্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত‍্যাহারের দাবি জানাচ্ছি।কারণ এই অঞ্চলের সর্বস্তরের মানুষের কল্যাণে এই বাস সার্ভিসের খুবই প্রয়োজন। তাই এই মেইল বাস সার্ভিস চালু রাখার জোড় দাবি জানান তিনি।

মানববন্ধন থেকে বক্তারা জানান, আমরা ইতিমধ্যে কুড়িগ্রাম এবং রংপুর বাস মালিক সমিতির নেতাদের সাথে কথা বলে জনগণের পক্ষ থেকে জানিয়েছি, যে কোন মূল্যে ভুরুঙ্গামারী টু রংপুর মেইল সার্ভিসটি চালু রাখতে হবে নচেৎ জনগণ কুড়িগ্রাম মালিক সমিতির কোন বাস ভূরুঙ্গামারী ঢুকতে দিবে না।
আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে নেয়া না হলে উপজেলাবাসীকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন