

হযরত শাহজালাল ইয়ামেনী (রহ.)-এর ৭০৭তম ওরস: প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরু উপহার।
কবি এস.পি.সেবু সিলেট থেকে :

আধ্যাত্মিক রাজধানী সিলেটে শুরু হতে যাচ্ছে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস মোবারক। এই মহতী উপলক্ষকে কেন্দ্র করে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি ও উপহার হিসেবে একটি গরু পাঠানো হয়েছে।
আজ ৪ মে, সোমবার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক মাজার কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় সিসিক প্রশাসক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ মাজার প্রাঙ্গণে উপস্থিত থেকে উপহারটি বুঝিয়ে দেন।
আগামী ৭ ও ৮ মে দুই দিনব্যাপী এই মহাসম্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওরসকে ঘিরে ইতোমধ্যেই সিলেট নগরীজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান সিলেটে আসতে শুরু করেছেন।
উপহার হস্তান্তরের পর মাজার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সিসিক প্রশাসক জানান, পবিত্র ওরস মোবারক উপলক্ষে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ সব ধরনের সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি রাখছে।
হজরত শাহজালাল (রহ.)-এর পবিত্র ওরস মোবারক কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উপহার সেই ঐতিহ্যের প্রতি তাঁর গভীর শ্রদ্ধারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন মাজার সংশ্লিষ্টরা।

(আগামী ৭ ও ৮ মে দুই দিনব্যাপী এই মহাসম্মিলন পবিত্র ওরস মোবারক ২০২৬ অনুষ্টিত হবে)
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩