July 26, 2026, 10:22 am
সংবাদ শিরোনাম
তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমিমন্ত্রী মিনু যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত

উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা ও কফিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম এবং সদস্য মোর্শেদুর রহমান আনিস সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি উপজেলা প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন গণমাধ্যম ‘জনতার আস্থা’র প্রধান উপদেষ্টা মাহফুজুল ইসলাম কিরন ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতার সন্তান কুতুবউদ্দিন আইবেক।

সভায় দৈনিক বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম, বাংলাদেশ সকাল ও ইংরেজি দৈনিক দ্যা পিপল নিউজের উপজেলা প্রতিনিধি আবু সুফিয়ানকে সর্বসম্মতিক্রমে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন