March 11, 2026, 9:42 am
সংবাদ শিরোনাম
কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপি নূরুলকে ফুলেল সংবর্ধনা;

সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী নির্ধারণে বৈঠক করেছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় দল। বৈঠকটি বুধবার (১১ মার্চ) বেলা ১১:৩০টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় দলের সভাকক্ষে শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্য দিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হবে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। সরকারি দলের সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময় বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাবও উত্থাপন করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। তিনি একই দিনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

৩০০ আসনের সংসদে দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসন জয় করেছে।

 

 

সংসদ সচিবালয় বৃহস্পতিবারের অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কক্ষ ব্যবস্থা, স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ প্রস্তুত করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংসদ ভবন আক্রমণের কারণে জরুরি সংস্কারও সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন