August 12, 2026, 3:03 pm
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ জনগণ  চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময়

শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬, ২০ রমজান ১৪৪৭ হিজরি) শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না এবং উপজেলা বিএনপির আহ্বায়ক (সভাপতি) নুরুল আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিমান বর্ধন, প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জহির আলী, প্রাথমিক বিদ্যালয় সভাপতি কল্যাণ দেব, সেক্রেটারি মোঃ জাকির হোসেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক এবি এম সামছুদ্দোহা খান আবু বক্কর।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, সহ-সভাপতি প্রধান শিক্ষক আফজাল মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল মোতালেব, দপ্তর সম্পাদক আঃ সালাম, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ প্রায় তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ, জাতি ও শিক্ষকদের সার্বিক কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা জায়নুল আবিদিন।

সভাপতির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাস আমাদেরকে পারস্পরিক ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। তিনি বলেন, সমাজ ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু জ্ঞানই প্রদান করেন না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে গড়ে তোলেন।

তিনি আরও বলেন, আমরা যদি সকল হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব। শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ থাকলে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা পাবে এবং একটি সুশিক্ষিত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

সবশেষে তিনি উপস্থিত সকল শিক্ষক, অতিথি ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, রমজানের এই পবিত্র সময়ে আমরা সবাই দেশ, জাতি ও মানবতার কল্যাণে দোয়া করব এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন