April 16, 2026, 5:51 pm
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী। দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা। বাঁশখালীতে গোপনে তড়িঘড়ি করে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে “নূরীয়া মিশনের উদ্যোগে আজমিরীগঞ্জের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল প্রদান করা হয়েছে লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন খানের ব্যাপক গণসংযোগ। ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু।

ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময়

বিশেষ প্রতিনিধি:

দেশে আধুনিক ও দায়িত্বশীল সম্প্রচার মাধ্যম গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সঙ্গে IP Television Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলামের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে দৈনিক একাত্তরের বাংলাদেশ পত্রিকার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্ল্যাশ টিভিকে পূর্ণাঙ্গভাবে (অন-এয়ার) সম্প্রচারে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম চ্যানেলটির সার্বিক কার্যক্রম পরিচালনা, সম্প্রসারণ এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণে ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “ফ্ল্যাশ টিভি অতি দ্রুত কৃষি সহ নানাবিধ সংবাদভিত্তিক ও সমসাময়িক অনুষ্ঠানমালা নিয়ে সম্প্রচারে আসতে যাচ্ছে। কৃষকের মান উন্নয়নের  লক্ষ্যে কৃষিভিত্তিক প্রচার,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”এ বিষয়ে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “দেশে কিংবা দেশের বাইরে ফ্ল্যাশ টিভির কার্যক্রম পরিচালনায় আমরা সার্বিক সহযোগিতা করব। গণমাধ্যমের বিকাশ, স্বাধীন সাংবাদিকতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে আমরা সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত।”সভায় উপস্থিত চ্যানেলটি চেয়ারম্যান হাজী মোহাম্মদ আমিন ও অন্যান্য নেতৃবৃন্দ গণমাধ্যমের মানোন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রসারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন