September 8, 2026, 10:01 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

তাড়াশে মোনহাপুর গ্ৰামে গভীর রাতে শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের অভিযোগ

‎আলহাজ সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ


‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গভীর নলকূপের তিনটি শ্যালো মেশিনের যন্ত্রাংশ খুলে নেওয়া, পানির পাইপ ভাঙচুর এবং একটি শ্যালো মেশিন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


‎লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার মনোহরপুর গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তার উত্তর ও দক্ষিণ পাশের জমিতে সেচ কার্যক্রম পরিচালনার জন্য শ্যালো মেশিন স্থাপন করে পানি উত্তোলন করে আসছিলেন মো. জমসের মোল্লা (৬২), পিতা মৃত দলিল উদ্দিন মোল্লা; জয়নাল উদ্দিন মোল্লা (৫৫); আঃ জলিল (৩৫), পিতা জমসের মোল্লা; এবং মো. আশিকুর রহমান সেলিম (৩০), পিতা মৃত আঃ আজিজ তোতা। তারা সবাই মনোহরপুর গ্রামের বাসিন্দা।


‎প্রতিদিনের মতো গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে শ্যালো মেশিন বন্ধ করে কৃষকেরা নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন ২০ জানুয়ারি সকাল আনুমানিক ৬টার দিকে জমিতে গিয়ে তারা দেখতে পান, শ্যালো মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে এবং একটি শ্যালো মেশিন সম্পূর্ণভাবে নিখোঁজ। একই সঙ্গে শ্যালো মেশিনের পানির পাইপ ভাঙচুরের স্পষ্ট চিহ্ন দেখা যায়।


‎ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করে জানান, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই ভাঙচুর ও চুরির ঘটনা ঘটিয়েছে। এতে এলাকার কৃষি সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তারা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।



‎এ বিষয়ে তাড়াশ থানার এএসআই লুৎফর রহমান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অফিসার ইনচার্জ বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি ফিরে এলে বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


‎এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তাড়াশ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। পাশাপাশি তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন