September 8, 2026, 10:06 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

খুলনা -১ আসনের ইসলামীফ্রন্টের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়।

মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ

১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খুলনা -১ আসনের ইসলামী ফ্রন্টের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শুনীল শুভ রায়।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় প্রেসক্লাবের নিজস্ব ভবনে উক্ত সভা অনুষ্ঠিত।এসময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন,”আমি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলাম,২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করতে চাইনি।নির্বাচনের বাস্তবতা দেখে আমি নির্বাচন বর্জন করি। জাতীয় নির্বাচনের বাস্তবতা সম্পর্কে আমি আগেই সতর্ক করি। যা আমাদের চেয়ারম্যান কানে নেন নি।এবিষয়ে চেয়ারম্যান বিরুদ্ধে কিছু কথা বললে আমাকে দল থেকে অব্যহতি দেয়।এই নির্বাচনে বড় বড় দল থেকে আমাকে মনোনয়ন দিতে চাইলেও আমি নেই নি।আমি এই এলাকায় কাজ করতে চাই তাই স্বাতন্ত্র্য প্রার্থী হিসেবে মনোনয়ন কিনতে চেয়েছিলাম।কিন্ত সেখানে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর দেখাতে হয়,এই ক্ষেত্রে প্রার্থীতা বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে।২০১৭ সালে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জোট গঠিত হয়। যেহেতু ইসলামী ফ্রান্ট আমাদের জাতীয় পার্টির এক অংশের শরিক দল সেহেতু এই দলের প্রতিক নিয়ে আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ক্রয় করি।আমি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়নমুল কাজ করবো।”সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,ইসলামী ফ্রন্ট জাতীয় পার্টির এটি পার্ট সেখানে জাতীয় পার্টির নেতা কর্মী আমার সাথে কাজ করতে কোন বাধা নেই।”ইসলামী ফ্রন্টে তার যোগদানের বিষয় জানতে চাইলে তিনি বলেন,” আমি ইসলামী ফ্রন্টের সদস্য হতে পারিনা,আমি শুধুমাত্র তাদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি।”ইসলামি ফ্রন্টের নেতা কর্মী তাদের থাকার বিষয় তিনি বলেন,”যেহেতু এই এলাকায় এই দলের তেমন কোন প্রভাব বা কমিটি নেই সেই ক্ষেত্রে তাদের তেমন কেউ নেই।”এসময়ে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত জোটের শরিক দল বাংলাদেশ হিন্দুলীগের বটিয়াঘাটা উপজেলা শাখার আহবায়ক প্রীতিশ কান্তি মন্ডল, সাবেক জাতীয় পার্টির উপজেলা সভাপতি মতওয়ালী শেখ,সাংবাদিক স্বপন।আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক শাওন,গাজী তরিকু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন