June 10, 2026, 1:52 pm
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক  লন্ডনের টিউব স্টেশনে নির্মম হামলা: ৪ কিশোর-কিশোরী গ্রেফতা দুহশুহ–কায়েমপুর সড়কের ভাঙা সেতু এখন মৃত্যুফাঁদ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে

আ.লীগ নেতা ও এনজিও প্রকল্প পরিচালক মোঃ আনিছুর রহমান চাকরি জামানতের নামে অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে; থানায় লিখিত অভিযোগ দায়ের

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি এনজিও প্রকল্পে চাকরি দেওয়ার নামে ভয়াবহ অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ নেতা ও চাহিদা এনজিওর প্রকল্প পরিচালক মোঃ আনিছুর রহমান চাকরি জামানতের নামে প্রায় ৭০ জন শিক্ষক এবং ৫ জন সুপারভাইজারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, নন্দীগ্রামে চাহিদা এনজিও কর্তৃক পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো – আউট অব চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম (PDP 2.5) প্রকল্পে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এই অর্থ সংগ্রহ করা হয়েছিল।

ভুক্তভোগীরা জানায়, ফেরতযোগ্য চাকরি জামানতের নামে প্রায় ৭০ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা,৫ জন সুপারভাইজারের কাছ থেকে জনপ্রতি ৭০ হাজার টাকা আদায় করা হয়েছিল।

কিন্তু দীর্ঘদিন পার হলেও চাকরি দেওয়া হয়নি এবং অর্থ ফেরতও দেওয়া হয়নি। পরে অভিযুক্ত মোঃ আনিছুর রহমান আত্মগোপনে চলে যান।

অভিযুক্তের পরিচয়
নাম: মোঃ আনিছুর রহমান।
পিতা: মৃত আব্দুল আজিজ।
মাতা: মৃত লাইলী বেগম।
ঠিকানা: বড়বাড়ি, বিলকুকরী, বীরকদমতলী, ধনবাড়ী, টাঙ্গাইল।
পদবি: প্রকল্প পরিচালক (ইডি), চাহিদা এনজিও, নন্দীগ্রাম উপজেলা শাখা।

প্রতারণার শিকার শিক্ষক ও সুপারভাইজাররা বর্তমানে চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটিকে লিখিতভাবে জানানো হলে সংগঠনের সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার একটি সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটি ঘটনার সার্বিক অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়। পরে, ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে সভাপতি মোঃ আরমান হোসেন ডলার নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষকদের পক্ষে শিক্ষিকা মোছাঃ আদরী বলেন, “আমরা চাকরির আশায় আমাদের সর্বস্ব দিয়ে টাকা দিয়েছি। আজ আমরা নিঃস্ব। ন্যায়বিচার ছাড়া আমাদের আর কোনো পথ নেই।”

 

ভুক্তভোগী সুপারভাইজারদের পক্ষে ফেরদৌস বলেন, “আমাদের সঙ্গে চরম প্রতারণা করা হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত বিচার এবং অর্থ উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।”

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন,“প্রতারণার শিকার শিক্ষক ও সুপারভাইজারদের ন্যায্য অধিকার আদায়ে আমরা আইনগতভাবে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবো। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগঠন তাদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

 

ভুক্তভোগীরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক এবং প্রতারণার শিকার শিক্ষক ও সুপারভাইজারদের পাশে রাষ্ট্র দাঁড়াক—এটাই সকলের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন