September 23, 2026, 7:30 pm
সংবাদ শিরোনাম
রাউজানে পবিত্র গিয়ারবী শরীফ ও গাউছে পাকের ওরছ অনুষ্ঠিত ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত

রংপুরের হাজীরহাটে জুয়ার আসরে অভিযান, ১০ জুয়াড়ি গ্রেফতার।

সেলিম চৌধুরী

ষ্টাফ রিপোর্টার ঃ

রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানা এলাকায় জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে হাজীরহাট থানাধীন বখতিয়ারপুর উচাটারী গ্রামের ঘাগট নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ হাফিজ হায়দার, এসআই মোঃ আব্দুস ছালাম মিয়া, এসআই শফিকুল ইসলাম, এসআই মোঃ মিজান হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার আসর থেকে ১০ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ লিখন (৪৫), মোঃ মশিয়ার (৩৮), মোঃ সাবেরুল (৩৮), মোঃ আবুল হোসেন (৫৫), মোঃ বদিয়ার (২৫), মোঃ মাসুদ (৩০), মোঃ সাদেকুল ইসলাম (২৬), মোঃ সাজু মিয়া (২৭), মোঃ হালিম (৪০) ও মোঃ আলমগীর হোসেন (৪০)। তারা সবাই হাজীরহাট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ অভিযানে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১০৪টি তাস এবং নগদ ৩৭০ টাকা উদ্ধার করে। অভিযানে কোনো ভিকটিম বা পলাতক আসামি নেই বলে জানায় পুলিশ।
এ ঘটনায় হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-০৬/২৬, তারিখ ০৯/০১/২০২৬ খ্রি., রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮-এর ৯৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন